✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

৫ হলুদ কার্ড দেখেও কেন নিষিদ্ধ হচ্ছেন না লিওনেল মেসি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:২৩:৪৮ |
ফুটবলের নিয়ম অনুযায়ী পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয় খেলোয়াড়কে। সেই হিসাবে লিওনেল মেসিরও এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা। তবে পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ নিয়মের কারণে শাস্তি এড়িয়েছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

এমএলএসে ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ নামে একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচে হলুদ বা লাল কার্ড না দেখলে তাঁর কার্ডের হিসাব থেকে একটি হলুদ কার্ড বাদ দেওয়া হয়। তবে পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।

মেসি চলতি মৌসুমে তিনবার টানা পাঁচ ম্যাচ কার্ড না দেখে কাটিয়েছেন। ফলে তাঁর কার্যকর হলুদ কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র দুটিতে। এ কারণে পঞ্চম হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না তাঁকে।



বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে গোলের উদ্দেশে শট নেন তিনি। বল প্রতিহত হওয়ার পর সেটির দখল নিতে গিয়ে সিনসিনাটির ডিফেন্ডার স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষে জড়ান মেসি। এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। চলতি মৌসুমে এটি ছিল তাঁর পঞ্চম হলুদ কার্ড।

মেসির নিষেধাজ্ঞা এড়ানোর বিষয়টি ইন্টার মায়ামির জন্য স্বস্তির খবর। আগামী ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দলটি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে মায়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে নিউ ইংল্যান্ড। ৩২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৫৬, আর নিউ ইংল্যান্ডের ৫৮। অন্যদিকে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..