পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সম্প্রতিপোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব।
ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..