✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

নিরাপত্তা শঙ্কায় উজবেকিস্তান সফরে নেই রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১২:২৯:৫৪ |

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান সফরে গেছে সৌদি ক্লাব আল নাসর। তবে দলের সঙ্গে যাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রাতে তাশখন্দে স্বাগতিক ক্লাব পাকতাকোরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে আল নাসরকে।

রোনালদোর পাশাপাশি স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও। আল নাসরের কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণেই রোনালদোকে উজবেকিস্তানে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত সপ্তাহে আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদ সফরে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে আগামী বছরের এশিয়ান কাপ আয়োজনেও। আগামী ৭ জানুয়ারি দেশটিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই আল নাসর। পাঁচ সৌদি ক্লাবের মধ্যে দলটির অবস্থান নবম। এশিয়ান শিরোপার স্বপ্ন দেখা ক্লাবটির জন্য পাকতাকোরের বিপক্ষে ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ।

সর্বশেষ গত বৃহস্পতিবার আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। এতে ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন তিনি। বর্তমানে তার গোলসংখ্যা ৯৮৫। তবে দল উজবেকিস্তানে গেলেও আপাতত সৌদি আরবেই থাকতে হচ্ছে পর্তুগিজ এই তারকাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..