✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

নূরের ফাইফারে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১২:২৫:৩৯ |

শুরুতেই পেসারদের তোপে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর বল হাতে ঘূর্ণির জাদু দেখান নুর আহমেদ। বাঁহাতি এই রিস্ট স্পিনারের সামনে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবুয়ের ব্যাটাররা। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারায় আফগানিস্তান। রোববার রাতের ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৭৯ রান করতে পারে জিম্বাবুয়ে। জবাবে ৪৯ বলে জিতে যায় আফগানরা।

এই জয়ে তিন ম্যাচের সবকটি জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। মাত্র ১৩ রানে ৫ উইকেট নিয়ে শেষ ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক নুর। আর সিরিজে ১৪১ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়ে সিরিজসেরা আজমতউল্লাহ ওমরজাই।

শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একদম সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় তারা। পরে ৪৩ রানের জুটি গড়েন রায়ান বার্ল ও ওয়েসলি মাধভেরে। দলের সর্বোচ্চ ২৯ বলে ৩০ রান করে আউট হন বার্ল।

এরপর ১১তম ওভারে চার বলের তিন উইকেট নেন নুর। মাত্র ৬০ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তাদের। ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট নেন নুর। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

নুরের ৫ উইকেট ছাড়াও অভিষিক্ত আবদুল্লাহ তারাখাইল নেন ২ উইকেট।

পরে রান তাড়ায় আফগানিস্তানের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে লক্ষ্য ছোট হওয়ায় জিততে সমস্যা হয়নি। মোহাম্মদ আকরাম ৫ বলে ১৪, ইব্রাহিম জাদরান ১৭ বলে ২৫, সেদিকউল্লাহ অতল ১৪ বলে ২০ ও ওমরজাই করেন ১২ বলে ১৮ রান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..