✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১২:১৪:৩৫ |হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলায় ২০ জনের বেশি নাবিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানায়।
পোস্টে সেন্টকম দাবি করে, প্রতিবেশী দেশগুলোতে বেসামরিক মানুষের ওপর হামলা চালায়নি বলে ইরানের যে বক্তব্য, তা সঠিক নয়। বরং ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা ও অন্যান্য স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এ ছাড়া সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক নাবিকদেরও ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় সাম্প্রতিক কয়েক মাসে ২০ জনের বেশি নাবিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেন্টকম।
তবে এসব হামলার বিস্তারিত তথ্য, নিহতদের পরিচয় কিংবা নির্দিষ্ট ঘটনার বিবরণ পোস্টে উল্লেখ করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
সূত্র: আল জাজিরা