✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক

কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০১, | ২৩:০০:০৯ |

তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার রাতে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। সেই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..