✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৪-২১, | ১৩:০৫:০৯ |বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো বেতার যোগাযোগ সরাসরি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো পুলিশে।
বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাটের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অপরাপর ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচরে নবস্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে (বুধবার) সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।
পুলিশ সদর দপ্তর মনে করে, বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||