✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘অন্য জায়গার লোক এনে করোনা ছড়াচ্ছে বিজেপি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৫, | ০৫:৫৮:২৫ |

প্রথমবারের মতো ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের শুরুর দিকে ভারতে করোনার সংক্রমণ ঘটার পর প্রথমবারের মতো এমন ভয়াবহ মাইলফলক স্পর্শ করলো দেশটি। পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে সংক্রমণ। এর জন্যে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দোষারোপ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক অভিযোগে মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঢোকানো হাজার হাজার লোক করোনা ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার (১৪ এপ্রিল) জলপাইগুড়ির জনসভায় এ কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গে বহিরাগত ঢোকানো নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই অভিযোগ নতুন নয়। নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের আগে থেকেই এ বিষয়ে সরব অবস্থানে আছেন মমতা। তার ভাষায়, বাংলায় ভোট করাতে বিজেপি বিহার-উত্তরপ্রদেশ থেকে সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে। মাথায় গেরুয়া রংয়ের কাপড় বেঁধে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ হবে। তার আগে বুধবারই ছিল প্রচারণার শেষ দিন। কারণ নতুন নিয়মে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগেই প্রচারণা শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..