✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে বিএনপির তাবিথের মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০২, | ১০:৪৮:২৫ |

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন তাবিথ আউয়াল।

সোমবার সকালে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন বিএনপির এ মেয়র প্রার্থী।

তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।

এ কে এম এহসানুর রহমান বলেন, বিচারক উৎপল ভট্টাচার্য এ বিষয়ে কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি উত্তর সিটিতে মেয়র পদে বড় ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন চার লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৪১ ভোট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..