✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বহুতল ভবন থেকে নিচে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৮:০০:৫৬ |

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় নবনির্মিত ৭ তালা ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রি মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভবনের মালিক বাছির উদ্দিন জানিয়েছেন দুপুরে ৭ তালা ভবনে মাচাং এ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাজমিস্ত্রি আলামিন। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুরে সোয়া এক টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আল আমিন চাঁপাইনবাবগঞ্জ দারিয়া পুরের বাসিন্দা। তিনি কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..