✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাজেয়াপ্ত শত শত বিলাসপণ্য নিলামে তুলছে সিঙ্গাপুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০১:৫৫:২৯ |
তিন বছর আগে সিঙ্গাপুরজুড়ে বড় ধরনের অভিযান চালায় দেশটির পুলিশ। দুই বছর ধরে তদন্তের পর ৪০০-এর বেশি পুলিশ কর্মকর্তা এতে অংশ নেন।

অর্থ পাচারের একটি বড় ঘটনায় জব্দ করা বিলাসপণ্য নিলামে বিক্রি করছে সিঙ্গাপুর। এসব পণ্যের মধ্যে রয়েছে আর্মেস, শ্যানেল ও লুই ভিতোঁর শত শত ব্যাগ ও আনুষঙ্গিক পণ্য। রয়েছে কার্তিয়ে ও বুলগারির গয়না। আগামী মে মাস পর্যন্ত ১৫টি নিলামের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

তিন বছর আগে সিঙ্গাপুরজুড়ে বড় ধরনের অভিযান চালায় দেশটির পুলিশ। দুই বছর ধরে তদন্তের পর ৪০০-এর বেশি পুলিশ কর্মকর্তা এতে অংশ নেন। প্রতারণা ও অবৈধ জুয়া থেকে অর্থ উপার্জনকারী একটি অপরাধী চক্রের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে ৩ বিলিয়ন সিঙ্গাপুর ডলারের বেশি সম্পদ জব্দ করা হয়। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। নগদ অর্থ, ক্রিপ্টোকারেন্সি ও সোনার বার ছাড়াও জব্দ করা হয় বাড়ি, স্পোর্টস কার, দামি অ্যালকোহল, ইলেকট্রনিক পণ্য ও বিলাসপণ্য।

মামলায় ১০ জন চীনা নাগরিককে অর্থ পাচার ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাদের কারাদণ্ড হয় ১৩-১৭ মাস। পরে সবাই মুক্তি পেয়ে নিজ নিজ দেশে ফেরত যান।

পণ্যগুলো বিক্রির দায়িত্ব পেয়েছে নিলাম প্রতিষ্ঠান হটলোটজ। প্রতিষ্ঠানটি গত চার মাস পণ্যগুলোর ব্র্যান্ডের সত্যতা যাচাই ও মূল্য নির্ধারণ করেছে। প্রথম দুটি অনলাইন নিলাম থেকেই ৩ দশমিক ৯ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পর্যন্ত আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অর্থ সরাসরি সিঙ্গাপুরের সরকারি কোষাগারে যাবে।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রির সম্ভাবনা রয়েছে ১৫ ক্যারেটের একটি হলুদ হীরার আংটির। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ২ লাখ ৩৭ হাজার ডলার। আর্মেস ও ব্রিটিশ জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফের কিছু আংটির দামও ছয় অংকে উঠতে পারে।

এছাড়া লুই ভিতোঁর প্রয়াত জাপানি শিল্পী ইয়ায়োই কুসামার সঙ্গে করা একটি বিশেষ সংস্করণের ব্যাগের দর এরই মধ্যে ৩৯ হাজার সিঙ্গাপুর ডলারে উঠেছে। ভবিষ্যতের নিলামে বিলাসবহুল ঘড়িও থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..