✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজান উপলক্ষ্যে সাড়ে ছয়শ পণ্যের দাম কম কাতারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৭, | ০৫:১৩:৩৫ |

পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তত সাড়ে ছয়শ’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দাম কমানো মূল্যের তালিকা প্রকাশ করেছে।

মূল্যছাড় দেয়া পণ্যের তালিকায় রয়েছে- আটা, চিনি, চাল, পাস্তা, মুরগি, তেল, দুধ সহ আরো বিভিন্ন খাদ্যদ্রব্য যেসবের চাহিদা রমজানের সময় বেড়ে যায়। স্থানীয় সময় আগামী মঙ্গলবার থেকে এই মূল্যছাড় কার্যকর হবে, রোজার শেষ দিন পর্যন্ত যা চালু থাকবে। রোজা পালনের সুবিধার্থে গত নয় বছর ধরেই মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে কাতার।

পবিত্র মাসে সেখানকার বড় সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এদিকে শুধু মূল্যছাড় দেয়াই নয় এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরো রমজান মাসজুড়ে কঠোর নজরদারি চালাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..