সর্বশেষ :
হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী বিশ্বের নতুন মানচিত্রের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ : ১৬৪ দেশের সমর্থন, বিপক্ষে শুধু যুক্তরাষ্ট্র দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান অবরোধের মধ্যেই কিউবায় মার্কিন নাগরিকদের সতর্কতা বিশ্ববাজারে কেন তৈরি হচ্ছে বগুড়ার সবজির বিশেষ কদর? ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে স্থাপনা বাংলাদেশ ৭-০ চাইনিজ তাইপে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

ভারতের কেরালা রাজ্যের ঘটনা

পার্কিং করা লরিতে গাড়ির ধাক্কা, প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১১:৫৯:৫৮ |

ভারতের কেরালা রাজ্যের ত্রিশূর জেলায় পার্কিং করে রাখা একটি লরিতে গাড়ির ধাক্কায় আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ত্রিশূর জেলার কাইপামঙ্গলম এলাকার পানাম্বিক্কুন্নুতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যে গাড়িতে ভ্রমণ করছিলেন সেটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে পানাম্বিক্কুন্নুর মহাসড়কে পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়িটি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকর্মী এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। পরে নিহতদের মরদেহ ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর তামিলনাড়ুর। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..