সর্বশেষ :
হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী বিশ্বের নতুন মানচিত্রের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ : ১৬৪ দেশের সমর্থন, বিপক্ষে শুধু যুক্তরাষ্ট্র দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান অবরোধের মধ্যেই কিউবায় মার্কিন নাগরিকদের সতর্কতা বিশ্ববাজারে কেন তৈরি হচ্ছে বগুড়ার সবজির বিশেষ কদর? ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে স্থাপনা বাংলাদেশ ৭-০ চাইনিজ তাইপে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৪:১৯:২২ |

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের দেশটিতে অবস্থানকালে কোন ধরনের কর্মকাণ্ড অনুমোদিত নয় তা স্পষ্ট করে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আজ শনিবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়-এমন কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়। 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি ভিসাধারীদের ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। তখন দূতাবাস জানায়, স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে ভিসা বাতিল হতে পারে।

সাম্প্রতিক এসব সতর্কবার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও ভ্রমণরত বাংলাদেশিদের ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..