✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৪:২০:৪৬ |অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে বড় জয়ে শুরু পেল বাংলাদেশ। শনিবার হুলুনবুইর সিটিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল। দলের হয়ে রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়া করেছেন দুটি করে গোল। কনা আক্তার অন্য গোলটি করেন।
এদিন দ্বিতীয় কোয়ার্টারে কনার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর পর তৃতীয় কোয়ার্টারে চার গোল করে ম্যাচে চালকের আসনে বসে।
বাংলাদেশের হয়ে এমা ও রিয়া করেন জোড়া গোল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা পেনাল্টি কর্নার (পিসি) থেকে জোড়া গোল করলে নিশ্চিত হয়ে যায় দলের বড় জয়।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করেছে পাকিস্তান।