সর্বশেষ :
হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার: ধর্মমন্ত্রী বিশ্বের নতুন মানচিত্রের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ : ১৬৪ দেশের সমর্থন, বিপক্ষে শুধু যুক্তরাষ্ট্র দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান অবরোধের মধ্যেই কিউবায় মার্কিন নাগরিকদের সতর্কতা বিশ্ববাজারে কেন তৈরি হচ্ছে বগুড়ার সবজির বিশেষ কদর? ভাঙনে অস্তিত্ব সংকটে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে স্থাপনা বাংলাদেশ ৭-০ চাইনিজ তাইপে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

শেষ মুহূর্তে এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়ালের হার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১১:৪৬:০৮ |

চলতি মৌসুমে লা লিগায় হোসে মরিনহোর অধীনে দুর্দান্ত সূচনা করা রিয়াল মাদ্রিদের জয়ের ধারা অবশেষে ধাক্কা খেল। রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে মরিনহোর দল। 

শুক্রবার রাতে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। কিলিয়ান এমবাপ্পেকেও বেশ কয়েকবার আটকে দেন বেতিসের রক্ষণ ও গোলরক্ষক আলভারো ভায়েস। 

ম্যাচের ৮১তম মিনিটে রিয়ালের সব প্রতিরোধ ভেঙে দেন বেতিসের ট্রয় প্যারট। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার প্রতিহত করা একটি হেডের ফিরতি বল থেকে গোল করে স্বাগতিকদের লিড পাইয়ে দেন আইরিশ ফরোয়ার্ড। 

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় রিয়াল। শেষদিকে কার্লোস এস্পির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর যোগ করা সময়ে নাথানের ফাউলে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পটকিক থেকে এমবাপ্পের নেওয়া শট ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক ভায়েস। ফলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় রিয়ালের। 

মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়ালের জন্য এটিই প্রথম হার।  চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বেতিসও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..