গ্রুপ ছবি থেকে বাদ মোদি, তুমুল বিতর্কে শাহবাজ শরিফ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ২২:৩৪:৪০ |

কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে নজিরবিহীন কূটনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। বিশ্বনেতাদের যৌথ ছবিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য নেতাদের কেটে বাদ দিয়ে নিজেদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ছবির কেন্দ্রে বসিয়ে প্রচার চালিয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

মঙ্গলবার বিশকেকে শীর্ষ সম্মেলনের অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা একটি যৌথ ছবিতে ফ্রেমবন্দি হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিটি দেখে তাজ্জব বনে গেছেন ভারতীয়রা। প্রকাশিত ছবিতে কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ এবং কিরগিজ সামরিক কর্মকর্তা উলানবেক শার্শিভকে দেখা যায়। এমনভাবে ছবিটির দুপাশ কেটে করা হয়, যাতে মনে হয় পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্মেলনের মূল কেন্দ্রে অবস্থান করছেন।

কিন্তু কিছুক্ষণ পরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মূল ও পূর্ণাঙ্গ ছবিটি প্রকাশ করলে পাকিস্তানের এই চালাকি প্রকাশ্যে চলে আসে। আসল ছবিতে স্পষ্ট দেখা যায়, শাহবাজ শরিফ মূলত ডানদিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন এবং নরেন্দ্র মোদি ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও চারজন বিশ্বনেতাকে কেটে বাদ দিয়ে প্রচার করেছিল ইসলামাবাদ।

অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হন শাহবাজ শরিফ এবং তিনি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মূল ছবিটি পুনরায় শেয়ার করেন। তবে এর মধ্যেই এ ঘটনা নিয়ে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..