৮ বছর পর বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ০১:৩৪:৩১ |

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফিরছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৬-১৭ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন স্টোকস।

সেভেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারে (প্রায় ৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার) স্টোকসকে দলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

অ্যাডিলেডের কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। একসময় অ্যাশেজে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়া পেইনের অধীনেই এবার খেলবেন স্টোকস।

দলে যোগ দেওয়া নিয়ে স্টোকস বলেন, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। অ্যাডিলেড ওভাল ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা। নতুন সতীর্থদের সঙ্গে মিলে দলের সাফল্যের জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

স্টোকসকে পেয়ে উচ্ছ্বসিত কোচ টিম পেইনও। তিনি বলেন, ‘বেন স্টোকস এই খেলার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এবং চাপ সামলে ম্যাচ জেতানোর এক অনন্য কারিগর। আমাদের স্কোয়াডে তাকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’

২০১৭-১৮ মৌসুমের পর আর বিগ ব্যাশের শিরোপা জিততে পারেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স। স্টোকসের অন্তর্ভুক্তিতে দীর্ঘ শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..