সর্বশেষ :
‘ডলিকে ছাড়া পৃথিবী বড্ড অচেনা’, শৈশবের আইডলের প্রয়াণে অশ্রুসিক্ত সুইফট মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ প্রতারণার মামলায় সাজা: আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা ওমরাহ পরিচালনায় এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি আরব আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিহত বেড়ে ২২ চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১৯:০১:০০ |

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার চীনের গুয়াংজুতে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, চীন ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা কাঠামো গড়ে তোলা, দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির জন্য চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও দক্ষ জনশক্তি উন্নয়ন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে যৌথ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ, জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..