✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৩:৫৬ |চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এ পরীক্ষার সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড অনুমোদিত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও ই-ফরম পূরণ অংশে নির্ধারিত পরিচিতি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবে। এরপর সম্ভাব্য তালিকা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।
এজন্য প্রথমে সম্ভাব্য তালিকা প্রিন্ট করে হার্ডকপিতে লাল কালি দিয়ে যোগ্য শিক্ষার্থীদের পাশে টিক চিহ্ন দিতে হবে। অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের তথ্য যুক্ত করার ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির ২০২৪ শিক্ষাবর্ষের বোর্ড, রোল ও নিবন্ধন নম্বর দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য নিজ প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে।