✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোহিঙ্গাদের জন্য তুরস্কের ২০ টন মেডিক্যাল সামগ্রী প্রদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০২, | ০৪:০৩:৪৩ |

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাসপাতাল পুর্নির্মাণের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। এসব সামগ্রী নিয়ে তুর্কি একটি সামরিক কার্গো বিমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিসিন ও মেডিক্যাল সামগ্রী নিয়ে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ এসেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশে দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), স্বাস্থ্য, পরিবেশ ও নগরায়ণ মন্ত্রাণালয়ের সমন্বয়ে এসব মেডিক্যাল সামগ্রী ও স্বেচ্ছাসেবী দল বাংলাদেশে এসেছেন। তারা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ তদারকি করবেন।

এর আগে গত ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ প্লেনে রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল।

পুড়ে যাওয়া হাসপাতালটি ছিল রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে বড় হাসপাতাল। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ নির্যাতনে দেশটি থেকে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের নানাভাবে সহায়তা করে আসছে তুরস্ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..