✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১১:২৭:৫৭ |

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান পাশ্ববতী লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে এবং আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমিন বাজারে পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত ও জখম হয় সে। পরে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাসটি থানায় আটক রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..