জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১২:৩৮:৪১ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০:৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে।

তবে এবারও ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..