✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মমতার নির্বাচনী প্রচারণায় নামতে চান কেজরিওয়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৩, | ০৫:৩৭:৩২ |

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

মমতার আমন্ত্রণ পেলেই তৃণমূলের হয়ে প্রচারণায় দিল্লি থেকে কলকাতায় পৌঁছে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূলের হয়ে প্রচারে নামতে কেজরিওয়াল ছাড়াও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াসহ অন্য নেতারা প্রস্তুত রয়েছেন।

একই ইচ্ছা প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনিও পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করতে চান বলে জানিয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।

ভারতের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ‌্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল অন‌্যতম জনপ্রিয় দুই মুখ। বারবার নানা ইস্যুতে একে অপরের পাশে দাঁড়িয়েছেন তারা। কখনও কলকাতায় মমতার মঞ্চে উপস্থিত হতে ছুটে গিয়েছেন কেজরিওয়াল।

গত বছর শেষের দিকে আইপিএস অফিসারদের বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন তিনি। আবার মমতাও কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিয়েছেন বারবার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..