✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টিকা নিয়েছেন ৫০ লাখ মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৩, | ০৫:১৬:১৯ |

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৩৭তম দিনে মংগলঅবার ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। যা আগের দিনের তুলনায় টিকা নেয়ার সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৯ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯২০ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..