✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২২, | ০৪:৫১:০৫ |

দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক উল্লাহ খান মাসুদ। তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারেরও চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতিনাতনি রেখে গেছেন।

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..