✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৪:৩৭:৫২ |

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

‎গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
‎
এ বিষয়ে ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম একজন স্বীকৃত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..