✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৪:২৬:৪৫ |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাথারেপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাথারেপাড়া গ্রামের মৃত আইবুদ্দির ছেলে মো. মওলা (৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।

স্থানীয় সূত্র জানায়, মো. মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছের ডালপালা কাটার কাজ করতেন। বুধবার দাড়াপাড়া এলাকায় একটি নারিকেল গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

পরে গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..