✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১০:৫৭:০০ |

ডেস্কটপ অ্যাপ ইনস্টলের ঝামেলা ছাড়াই এখন ওয়েব ব্রাউজার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা যাবে। ব্যবহারকারীদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি সম্প্রতি এই যুগান্তকারী আপডেট নিয়ে এসেছে।

পর্যায়ক্রমে চালু হতে যাওয়া এই সুবিধার ফলে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই ব্যক্তিগত ও গ্রুপ কল করা যাবে। বিশেষ করে যারা অফিসের ল্যাপটপে অ্যাপ ইনস্টল করতে পারেন না, মূলত তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো ব্রাউজারেও স্ক্রিন শেয়ারিং, নির্দিষ্ট কলস ট্যাব এবং কল হিস্ট্রির সুবিধা থাকছে। পাশাপাশি কলগুলো বরাবরের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড এবং সময়সীমা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যের হবে।

ব্রাউজার কলিংয়ের পাশাপাশি ‘কল ট্রান্সফার’ নামের আরেকটি চমকপ্রদ ফিচারও এনেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে চলমান গ্রুপ কল না কেটেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্বিঘ্নে স্থানান্তর করা যাবে। এছাড়া গ্রুপ কলের ক্ষেত্রে ‘ওয়েটিং রুম’ ফিচার যুক্ত করা হয়েছে। লিংকের মাধ্যমে কলে যুক্ত হওয়ার ক্ষেত্রে এখন আয়োজকের অনুমোদনের জন্য সবাইকে প্রথমে ভার্চ্যুয়াল ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে।

ভিডিও কলের মান বাড়াতে ‘কুইকএইচডি’ নামের প্রযুক্তি ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কলের শুরুতেই দ্রুত হাই-ডেফিনিশন ভিডিও পাওয়া যাবে। এছাড়া আশপাশের কোলাহল এড়াতে যুক্ত হয়েছে ‘নয়েজ সাপ্রেশন’ সুবিধা। উল্লেখ্য, সাধারণ মেসেজিংয়ের গণ্ডি পেরিয়ে সম্প্রতি এআই চ্যাট টুলসহ বেশ কিছু নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..