আইরিশ, স্কটিশ এবং ওয়েলশ ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৯, | ০৮:৪৫:৫৮ |

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আইরিশ, স্কটিশ এবং ওয়েলশ ভাষায় অনুবাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এই ভাষণ প্রকাশ করা হয়। মঙ্গলবার (৯ মার্চ) লন্ডন হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের বিশেষ উদ্যোগে ট্রিনিটি কলেজ ডাবলিন, হ্যারিয়ট-ওয়াট ইউনিভার্সিটি, স্কটল্যান্ড এবং ইউনিভার্সিটি অব ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিড কলেজের ভাষা বিশেষজ্ঞরা ভাষণটি অনুবাদ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...