রাজবাড়ী‌তে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুব‌কের মৃত‌্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৪:৫৬:৪২ |
রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘ‌টে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজের মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে যান মোশারফ খান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..