✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেড় কেজি ওজনের রসুন ফলিয়ে কৃষকের রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:৩৩:৫৭ |

গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন যুক্তরাজ্যের এক শৌখিন কৃষক। নিজের বাগানে শখের বশে চাষাবাদ করেই তিনি গড়েছেন দুটি নতুন বিশ্ব রেকর্ড। এর মধ্যে সবার চোখ কপালে তুলেছে একটি বিশাল আকৃতির রসুন, যার ওজন তিন পাউন্ডেরও বেশি (প্রায় দেড় কেজি)!

গত ২৫ জুন গ্রাহাম ব্যারেট নামের গ্লুচেস্টারশায়ারের ওই কৃষক তার সবজিগুলো মাপার জন্য নিয়ে যান। ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে এগুলো ওজন করা হয়।

তার ফলানো এই রসুনের জাতটি হলো ‘এলিফ্যান্ট গার্লিক’। বাজারের সাধারণ রসুনের চেয়ে এটি বেশ বড় আকারের হয়। মেপে দেখা যায়, রসুনটির ওজন ৩ পাউন্ড ১৩.৭ আউন্স। আর পাশে এটি সাড়ে ৭ ইঞ্চি চওড়া। এই বিশাল রসুনের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার। এটি এখন বিশ্বের সবচেয়ে ভারী এলিফ্যান্ট গার্লিকের স্বীকৃতি পেয়েছে।

একই দিনে তিনি আরও একটি বিশ্ব রেকর্ড নিজের ঝুলিতে পোরেন। তার বাগানের একটি সুইডিশ মটরশুঁটি (স্নো-পি) বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির স্বীকৃতি পেয়েছে। এটির ওজন ছিল ০.৯৮ আউন্স।

তবে সবজি ফলিয়ে রেকর্ড গড়া গ্রাহামের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০২৫ সালের ফসলেও তিনি চারটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এর মধ্যে ৬ পাউন্ড ৩.৫ আউন্স ওজনের ভারী ধুন্দল এবং ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটির শুঁটিও ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..