✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বাংলাদেশ এখন মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০২, | ১২:৫৩:৫৮ |

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। সেই অভিশাপ থেকে গত ২৬শে ফেব্রুয়ারি মুক্ত হলাম। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। বাংলাদেশ এখন মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে। এটা আমাদের জন্য গর্বের।

মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশের মানুষের ভৌগলিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি এবং একটি ভূখ-। বঙ্গবন্ধু কখনো নীতির সঙ্গে আপস করেননি। একটি মানচিত্র দিয়ে গেছেন তিনি। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে গেছেন।

মন্ত্রী বলেন, শুধুমাত্র একটি ম্যুরাল, একটি মুজিব কর্নার করে দায়িত্ব শেষ হবে না। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে ভালো বই রাখতে হবে। সময় পেলে মানুষজন যাতে বসে বসে বই পড়ে সেই ব্যবস্থা রাখতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..