✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মক্কা-মদিনায় তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের সতর্কতা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৩:৫৭:১৪ |

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও ধুলিঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। 

জারি করা এ সতর্কতায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, পূর্বাঞ্চল ও সীমান্তবর্তী কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে প্রবল ধুলিঝড়ের কারণে কোথাও কোথাও দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

আবহাওয়া বিভাগ বলছে, ধুলিঝড়ের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এতে খোলা জায়গা, মহাসড়ক ও মরু অঞ্চলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক, শিশু এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক ও ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্যপ্রাচ্যে চরম তাপপ্রবাহ ও ধুলিঝড়ের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। তাই এ ধরনের আবহাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে নিরাপদ উপায়।

তথ্য সূত্র- ক্যারিও সায়েন্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..