✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোবাইলে নেটওয়ার্ক পেতে নাগরদোলায় মন্ত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২২, | ০৪:১০:৫২ |

ভারতের মধ্যপ্রদেশে এক মন্ত্রী মোবাইল ফোনে নেটওয়ার্ক পেতে চড়েছেন ৫০ ফুট উঁচু নাগরদোলায়। ঘটনাটি ঘটেছে প্রদেশটির অশোকনগর জেলার আমখো গ্রামে।

তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। রোববার ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যসভার জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী ব্রজেন্দ্র সিং যাদবের ছবি ছাপা হয়েছে পত্রিকাতেও। খবর এনডিটিভির

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামটি পাহাড়ের মাঝে অবস্থিত। সেখানে ‘ভগবদ কথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে ৫০ ফুট উঁচু নাগরদোলাটি আনা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয়রা নানা সমস্যা নিয়ে আমার কাছে আসেন। কিন্তু এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের সহায়তা করতে পারছিলাম না। তাই আমি সমস্যা সমাধানে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নেটওয়ার্ক পেতে নাগরদোলায় উঠি।

মন্ত্রীর ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দেশটির সরকারের ‘ডিজিটাল ভারত’ প্রকল্প নিয়ে রসিকতা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..