সর্বশেষ :
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড স্পষ্ট করেছে: অর্থমন্ত্রী রোনালদো ও ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়া কোচ ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের পিনোকে হারানোর শঙ্কায় স্পেন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার ‘উরুগুয়ের জন্য কিছুই করতে পারলাম না’, ব্যর্থতার দায় নিলেন বিয়েলসা রুশ হুমকি মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে সেনাসংখ্যা বাড়াতে চায় জার্মানি

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৮:৫৭:২৮ |

লালমনিরহাটের হাতীবান্ধায় জায়গা জমির দ্বন্দ্বের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজা আব্দুল জলিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল এলাকার আলগেস আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে জমিজমা নিয়ে তাদের পারিবারিক বিরোধ ও মামলা চলমান ছিল। এ বিরোধের জের ধরে শনিবার সংঘর্ষের একপর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামের লাঠির আঘাতে আব্দুল জলিল গুরুতর আহত হন বলে পরিবারের অভিযোগ। পরে স্বজনরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ রমজান আলী। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..