সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা দুই শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে যমুনা নদীর পুর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) ও টাঙ্গাইলের ভুয়াপুর থানার হালিদাপাড়া (ভদ্র শিমুল) গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১৩)। দুইজনেই জজিরা মদিনাতুল উলুম কওমীয়া ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
কাজিপুর থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র আরিফুল, জুনায়েদ ও হাসিবুল্লাহ তিনজন সকাল সাড়ে ১০টার দিকে নদীতে গোসল করতে নেমেছিল। স্রোতের কারণে আরিফুল ও জুনায়েদ নদীতে ডুবে যায় এবং হাসিবুল্লাহ সাঁতার কেটে নদীর তীরে উঠে আসেন। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় আরিফুল ও জুনায়েদের মরদেহ উদ্ধার করেছেন। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ জাতীয় আরো খবর..