✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পীরগাছার পুকুরে দুশো বছর আগের ‘হাতির কঙ্কাল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৩, | ০৬:১১:৫০ |

রংপুরের পীরগাছায় একটি পুকুর খননকালে কঙ্কালসদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এটি প্রায় ২০০ বছর আগে মৃত একটি ‘হাতির কঙ্কাল’।

শুক্রবার বিকালে উপজেলার অনন্তরাম গ্রামের বুড়ার দীঘি থেকে এগুলো উদ্ধার করা হয়। পুকুরের মালিক আব্দুর রহমান বলেন, ২০০ বছর আগেও এখানে পুকুর ছিল। কালের বিবর্তনে পুকুরটি ভরাট হয়ে যায়।

শুক্রবার পুকুরের উত্তর প্রান্তে শ্রমিকরা মাটি কাটার কাজ করার সময় একটি শক্ত বস্তুর সন্ধান পায়। পরে সর্তকতার সঙ্গে খনন করে আরও কিছু টুকরো দেখা যায়। এসময় একে একে আরও বড় বড় বস্তু বেরিয়ে আসতে থাকে। দেখে মনে হচ্ছে এগুলো হাতির কঙ্কালের অংশ। এগুলোর মধ্যে চোয়াল, পাজরের হাড় ও সম্পূর্ণ শুড়টি স্পষ্ট দেখা যাচ্ছে।

পুকুর পাড়ের বাসিন্দা আউয়াল (৬০) বলেন, দাদার কাছে শুনেছি প্রায় ২০০ বছর আগে পুকুর পাড়ে জাম গাছের তলে এক জমিদার একটি হাতি বেঁধে রেখেছিলেন। এসময় পাশ দিয়ে ট্রেন যাওয়ার সময় হুইসেল দেয়। শব্দ শুনে হাতি পুকুরে লাফ দেয়। পরে অনেক চেষ্টা করেও উঠাতে না পারায় সেখানেই হাতিটির মৃত্যু হয়। ঐ স্থানেই হাতিটিকে মাটি চাপা দিয়ে রাখা হয়। কঙ্কাল উদ্ধার হয়েছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..