বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১০:৫৪:২৬ |
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। 

এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ, সহসভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য (১) হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ। তবে একটি পদে কোনো প্রার্থী না থাকায় সেখানে পুনরায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

বিসিপিএসের নির্বাচন কমিশন জানায়, সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..