সর্বশেষ :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ বছরেই স্কুল ছাড়লেও হয়ে উঠলেন চলচ্চিত্রের কিংবদন্তি শাবানা অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা ম্যাচ থামিয়ে ‘হাইড্রেশন ব্রেক’ মানতে পারছেন না ভ্যান ডাইক হেন্ডারসনের চোখে সর্বকালের সেরা লুকা মদ্রিচ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে হাকান ফিদান-আরাঘচি আলোচনা দেশে বৈধ মোটরসাইকেল কত, সংসদে জানালেন সড়কমন্ত্রী ‘এই বিশ্বকাপেই ভিনির আসল রূপ দেখবে বিশ্ব’ ১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু ১৬ বছরের খরা কাটানোর লক্ষ্যে আজ মাঠে নামছে স্পেন

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নতুন শনাক্ত ৩; আক্রান্ত ২৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১২:৫৯:৩২ |
সিলেট বিভাগে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

গতকাল রোববার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এসব রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি আছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে হবিগঞ্জ, যেখানে এ পর্যন্ত ১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৭ জন, সিলেট জেলায় ৪ জন এবং মৌলভীবাজারে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..