✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতও পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৫, | ১২:৩৬:০৩ |

ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চায়। তবে এতে অবশ্যই পাকিস্তানকে জঙ্গি, শত্রুতা এবং সংঘাতমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বার্তা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, এমন পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব পাকিস্তানের।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজ‌ওয়ার বলেন, ভারত ও পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরের দীর্ঘকালীন সমস্যাটিকে মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।

এদিকে ভারত বরাবরই বলে আসছে আলোচনা এবং সন্ত্রাসী কার্যকলাপ একসঙ্গে হতে পারে না। ভারতে মাটিতে পাকিস্তান তার দেশ থেকে যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তা আগে অবশ্যই বন্ধ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..