✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা, বুধবার শাহবাগ অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১২:২০:১২ |

২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) সারারাত হাইকোর্টের সামনে অবস্থানে সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে দাবি না মানলে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়। এরপর হাইকোর্টের ফটকে শিক্ষদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই এসব কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। 

এর আগে দুপুরে শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।


আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছিলেন। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..