সর্বশেষ :
ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী ফার্মগেট কেলেঙ্কারি: অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার তিনি, থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে আজ ট্রাম্পের জন্মদিন শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের ‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার শহীদ আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ভিসা জটিলতায় বিপাকে ইরান, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রতিনিধিদলের ১১ জনের প্রবেশ নিষিদ্ধ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে নতুন আইন আনছে কানাডা

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৩:৪১:০৮ |

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরমুখী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..