সর্বশেষ :
চীনের নিশানা এবার মার্কিন কমান্ড বিমান, বড় চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র ‘ফ্যাশনের কি এতটাই আকাল পড়েছে’, কৃতিকে কঙ্গনার খোঁচা ৫২ প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট তিন শ্রোতার সামনে এক ঘণ্টা গান গেয়ে একন পেলেন ১২ কোটি টাকা ইরানের সস্তা ড্রোন ঠেকাতে বাজারে আসছে তার চেয়েও সস্তা ‘মার্কিন ড্রোন’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ‘ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’

জাতিসংঘের ‘মিয়ানমারকে নিন্দা’ আটকালো চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৩, | ১১:৩৩:২১ |

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রকাশ আটকে দিল চীন। সোমবারের ওই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে মঙ্গলবার। সেখান থেকে নিন্দা জানিয়ে একটিম যৌথ বিবৃতি দেয়ার কথা ছিল। কিন্তু সে উদ্যোগকে আটকে দিয়েছে চীন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের বৈঠক শেষে একটি যৌথ নিন্দা প্রস্তাবে আসতে ব্যর্থ হয় পরিষদ। এর কারণ, এমন প্রস্তাবে সমর্থন দেয়নি চীন। এমন যৌথ বিবৃতিতে চীনের সমর্থন প্রয়োজন।

কারণ, নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য হওয়ার কারণে তার আছে ভেটো দেয়ার ক্ষমতা। নিরাপত্তা পরিষদে এই আলোচনা শুরুর আগে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার সামরিক অভ্যুত্থানের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি নভেম্বরের নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করেছেন। বলেছেন, নির্বাচনে অং সান সুচির দলের ভূমিধস বিজয় হয়েছে- এটা স্পষ্ট। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ ইলিয়ট প্রাসে-ফ্রিম্যান বলেছেন, (চীনের এই) পররাষ্ট্রনীতি গ্যাসলাইটিংয়ের সমতুল্য। দৃশ্যত জোরালো সমর্থন না হলেও মিয়ানমারের জেনারেলদের অভ্যুত্থানে চীনের নীরব সমর্থনের ইঙ্গিত দেয়। এই অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু এমনটা ভাবধারা দেখাচ্ছে চীন। তিনি মনে করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে কোনো বিবৃতি দেয়া হলেও তাতে তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন এনে দিতো না। তবে এটা হতো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম সমন্বিত পদক্ষেপ। যা এখন আর আসছে বলে মনে হয় না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..