✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালয়েশিয়ায় ফ্রি স্কলারশিপ, আবেদন ১২ জুন পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৮:৩২:২৩ |

বাংলাদেশের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়শিয়ায় যান। তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক পরিবেশ এবং বৃত্তির সুযোগ থাকায় দেশটি এখন অনেক শিক্ষার্থীর প্রথম পছন্দের তালিকায়।

মালয়েশিয়ায় সরকারি বৃত্তির আবেদন শুরু

মালয়েশিয়া সরকারি মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) স্কলারশিপ ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। আবেদনের জন্য কোনো ফি লাগবে না। এছাড়া আইইএলটিএস বাধ্যতামূলক নয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা সম্পন্ন করার প্রমাণপত্র থাকলেও আবেদন করা যাবে। গত ৪ মে থেকে আবেদন গ্রহণ করছে দেশটি। শেষ হবে ১২ জুন।

যেসব সুবিধা মিলবে

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পড়াশোনাসংক্রান্ত প্রায় সব ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে—সম্পূর্ণ টিউশন ফি,
মাসিক জীবনযাত্রার ভাতা ও নিজ দেশের নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাতায়াতের একবারের ইকোনমি ক্লাস বিমান টিকিট।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বৃত্তির আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
  • অর্থনীতি ও বাণিজ্য
  • বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম)
  • খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রযুক্তি
  • ইসলামিক ফিন্যান্স
  • আইন
  • লোকপ্রশাসন ও নীতি গবেষণা
  • পরিবেশ ও টেকসই বিজ্ঞান

আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে

  • পূরণকৃত আবেদন ফর্ম
  • ন্যূনতম ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্টের সত্যায়িত কপি
  • স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমের সনদ
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যদি থাকে)
  • দুইজন রেফারির সুপারিশপত্র
  • এনডোর্সমেন্ট ফর্ম
  • মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার (যদি থাকে)
  • জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদন করতে পারবেন যারা

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। সাধারণত ন্যূনতম সিজিপিএ ৩.৫০ বা তার বেশি প্রত্যাশা করা হয়।

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস-এ ন্যূনতম ৬.০ অথবা টোফেল স্কোর গ্রহণযোগ্য। এছাড়া ইংরেজি মাধ্যমে ডিগ্রি সম্পন্ন করার সনদ থাকলেও আবেদন করা যাবে।

শুধু তারাই আবেদন করতে পারবেন, যারা মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো পড়াশোনা শুরু করেননি অথবা সর্বোচ্চ এক সেমিস্টার সম্পন্ন করেছেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে (https://mtcp.kln.gov.my/scholarship ও https://mtcp.kln.gov.my/register scholarship) আবেদন করতে হবে। বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৬।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..