✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভক্সওয়াগেন আনল সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি আইডি পোলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৪:২৬:০৬ |
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন তাদের জনপ্রিয় হ্যাচব্যাক ‘পোলো’-এর ইলেকট্রিক সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘আইডি পোলো’। এটি প্রতিষ্ঠানের এ যাবৎকালের সবচেয়ে ছোট এবং সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি হিসেবে বাজারে পরিচিতি পাচ্ছে।

জার্মানিতে আগামী বছরের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে গাড়িটির প্রাক-বিক্রয় শুরু হবে। এর প্রাথমিক দাম ধরা হয়েছে ২৪ হাজার ৯৯৫ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকার বেশি। বর্তমানে ভক্সওয়াগেনের ইলেকট্রিক গাড়ির সারিতে এটি হবে সবচেয়ে কম দামি মডেল। উত্তর আমেরিকার বাইরে বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে এই সাশ্রয়ী দাম বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ভক্সওয়াগেন সাধারণত তাদের ইলেকট্রিক গাড়িগুলোর ক্ষেত্রে কেবল সংখ্যা ব্যবহার করে আসছিল (যেমন–আইডি.৩)। তবে এবার ৫০ বছরের পুরোনো এবং জনপ্রিয় ‘পোলো’ ব্র্যান্ড নামটিকে পুনরায় ফিরিয়ে এনেছে তারা। বর্তমানের জ্বালানিচালিত ষষ্ঠ প্রজন্মের পোলোর পাশাপাশি এই ইলেকট্রিক সংস্করণটি বাজারে বিক্রি করা হবে।

প্রযুক্তি ও নকশা
আইডি পোলো গাড়িটি তৈরি করা হয়েছে ভক্সওয়াগেনের অত্যাধুনিক ‘এমইবি প্লাস’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। খরচ কমাতে এবং ভেতরের জায়গা বাড়াতে এতে ফ্রন্ট-হুইল-ড্রাইভ লেআউট ব্যবহার করা হয়েছে। ১৫৯.৬ ইঞ্চি লম্বা এই গাড়িতে পাঁচজন যাত্রী অনায়াসে বসতে পারবেন এবং এর পেছনের অংশে মালামাল রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে।

গাড়িটিতে দুটি ভিন্ন ক্ষমতার ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকছে। এর মধ্যে বড় আকারের ৫২ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারিটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪৫৫ কিলোমিটার (২৮৩ মাইল) পথ পাড়ি দিতে পারবে। ডিসি ফাস্ট চার্জিং সুবিধা থাকায় মাত্র ২৪ মিনিটে ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। গাড়িটি ১১৪, ১৩৩ এবং ২০৮ হর্সপাওয়ারের তিনটি ভিন্ন সংস্করণে বাজারে আসবে। পরবর্তী সময়ে এর আরও শক্তিশালী ‘জিটিআই’ সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানের।

গাড়িটির ভেতরে ১০ ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার এবং ১৩ ইঞ্চির বড় টাচস্ক্রিন ডিসপ্লে রাখা হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই ভক্সওয়াগেনের। ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ির গ্রাহক টানতে বেশি মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..