✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউইয়র্কে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর মেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৯, | ১০:০০:৫৯ |

নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শিশু-কিশোর মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ। করোনাভাইরাসের কারণে এ বছরও এই মেলা ভার্চুয়ালি বা অনলাইনে অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, এর মধ্য দিয়ে প্রবাসের নতুন প্রজন্মের শিশু-কিশোররা জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধা জানাবে, তার জীবন ও কর্ম সম্পর্কে জানবে। এ উপলক্ষে অনলাইনের মাধ্যমে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন চলছে।

১৯৯২ সাল থেকে নিউইয়র্ক বাংলা বইমেলার অংশ হিসেবে শিশু-কিশোরদের বাংলা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নতুন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০১৭ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণদের তত্ত্বাবধানে জাতির জনককে শ্রদ্ধা জ্ঞাপন করে শিশু-কিশোর মেলা প্রবর্তন করা হয়।

পঞ্চম শিশু-কিশোর মেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সুশনা চৌধুরী ও চন্দ্রিমা দে। তারা দু’জনেই মুক্তধারা ফাউন্ডেশনের শিশু-কিশোর মেলার কোর কমিটির সদস্য। মেলা সংগঠনের কাজে তাদের সহযোগিতা করছে এই প্রজন্মের এক ঝাঁক তরুণ ছেলে-মেয়ে।

‘কোর কমিটি’ নামে পরিচিত এই গ্রুপ গত তিন বছর মুক্তধারা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সেমন্তী ওয়াহদের নেতৃত্বে কাজ করে আসছে। সেমন্তী জানিয়েছেন, এই ‘কোর কমিটি’ মেলার পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারির মাঝামাঝি মেলার পূর্ণ পরিকল্পনা প্রকাশ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..