✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই মেয়েকে হত্যা করে নারীর দাবি ‘করোনার উৎস আমি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৮, | ০৯:৫৪:৪৯ |

আমি শিব। করোনা চীন থেকে নয় আমার শরীর থেকে এসেছে। দুই মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত নারী ভি পদ্মজাকে পুলিশ জেলে নিয়ে গেলে এসব বলতে বলতে চিৎকার করে উঠে। এই ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের।

এছাড়া মঙ্গলবার ভি পদ্মজা বলেন, ভ্যাকসিন ছাড়াই মার্চের মধ্যে করোনা চলে যাবে।

গত রবিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মাদানাপাল্লে মণ্ডলে দুই মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার হন দম্পতি ভি পদ্মজা এবং ভি পুরষোত্তম নাইডু। তাদের দুজনের বয়সই ৫০-এর ঘরে। দুইজনেই উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত।

পুরষোত্তম নাইডু বলেন, আমি কোন অপদার্থ নই, আমি পিএইচডি ধারী। এই দুই দম্পতি বলেন, আমরা নির্দিষ্ট কিছু বার্তা পেয়েছি আমাদের অবশ্যই তা বাস্তব করতে হবে।

এছাড়া দুই মেয়েকে হত্যার পর ওই দম্পতির দাবি করেছিলেন, সময় দিলে তাদের বাঁচিয়ে তুলতে পারবেন।

দেশটির পুলিশ মনে করছে, এই ঘটনার পেছনে অন্ধবিশ্বাস জড়িত কোনও প্রথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই দুই তরুণীর নাম আলেখ্য (২৭) এবং দিব্যা (২৩)। ঘটনার দিন দু’জনেই লাল শাড়ি পরা অবস্থায় মাটিতে লুটিয়ে ছিলেন। তাদের মাথা থেকে রেরোচ্ছিল রক্ত। এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..