✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল আপিল বিভাগে লিগ্যাল এইডের আইনজীবী মনোনীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২০, | ১৬:২৬:১৪ |

সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ মনিরুজ্জামান রুবেলকে সুপ্রিমকোর্ট আপিল বিভাগে ‘লিগ্যাল এইড’ আইনজীবী মনোনীত করা হয়েছে। এখন থেকে জাতীয় আইনগত সহায়তা সংস্থা তথা সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনা করবেন তিনি।

উল্লেখ্য জাতীয় আইনগত সহায়তা আইন-২০০০ এর অধীনে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীকে সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত, শ্রম আদালতে এ সেবা দেয়া হচ্ছে।

এডভোকেট মোঃ মনিরুজ্জামান রুবেল মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, “সারাদেশের ৬৪ টি জেলাতেই আমাদের কমিটি রয়েছে। আমিসহ মোট তিনজন এ দায়িত্ব পালন করবো। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের আইনি সহায়তা দেবার সুযোগ লাভ করতে পারে আমি খুব আনন্দিত”।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..