✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিলাসবহুল গাড়ি নিয়ে ফের বিপাকে অভিনেতা দুলকার সালমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ২২:৩৫:১৩ |

বিলাসবহুল গাড়ি নিয়ে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। ভারতের শুল্ক দপ্তরের বিশেষ অভিযানের আওতায় এবার তার আরও একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা গাড়িটি একটি অত্যন্ত দামী ব্র্যান্ডের। গাড়িটি কেরালার কালামাসেরিতে অবস্থিত ‘সিগনেচার কারস’ নামের একটি প্রতিষ্ঠানে রাখা ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুলকার সালমান অভিনীত সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘লাকি ভাস্কর’-এর শুটিংয়েও গাড়িটি ব্যবহার করা হয়েছিল। বলা হচ্ছে, গাড়িটি নাকি চোরাচালানের মাধ্যমে আনা, সেজন্য মামলাও হয়েছে।

যদিও কথিত ‘গাড়ি চোরাচালান মামলায়’ অভিনেতার নাম জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগে, একই অভিযানে কাস্টমস বিভাগ তার আরও তিনটি বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস কার জব্দ করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..